ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

ডিএনসিসির প্রধান সড়কে বসানো হবে ডেকোরেটিভ পোল

আধুনিক ও আলোকিত সড়কের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:৪৩:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
ডিএনসিসির প্রধান সড়কে বসানো হবে ডেকোরেটিভ পোল ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা, নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে। একই সঙ্গে প্রধান সড়কগুলোকে আধুনিক ও আলোকিত করে রাজধানীর পরিবেশ আরও সুন্দর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএনসিসি প্রশাসক জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আধুনিক আলোকব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ডিএনসিসির প্রধান সড়কগুলোকে আরও আধুনিক ও আলোকিত করার জন্য পর্যায়ক্রমে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে। এতে সড়কের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি রাতে পথচারী ও অন্যান্য নাগরিকের চলাচলও আরও নিরাপদ হবে। নগরবাসীর সুবিধাকে গুরুত্ব দিয়েই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, শুধু প্রকল্প বাস্তবায়ন করেই দায়িত্ব শেষ হবে না। স্থাপন করা ডেকোরেটিভ পোল ও স্মার্ট লাইটের নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে নগরীর প্রধান সড়কগুলোতে আলোকসজ্জা ও সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করা হবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।