তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার ইরান সফর করবেন তিনি
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪৪:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪৪:৫২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯১ বার পঠিত
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফর হচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টার ধারাবাহিকতায় আসিম মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তবে সফরকালে আসিম মুনির কার সঙ্গে বৈঠক করবেন বা আলোচনার সুনির্দিষ্ট বিষয় কী হবে, সে বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাকিস্তান ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।