ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

সুনামি সতর্কতা জারি না হলেও কম্পন অনুভূত রাজধানী টোকিওতেও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০২:২১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০২:২১:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি সংগৃহীত ছবি
 

জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যাতে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
 

স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজের বরাত দিয়ে জানা গেছে, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। জাপানের নিজস্ব তীব্রতা মাপার স্কেলে, যেখানে সর্বোচ্চ মাত্রা ৭, ইবারাকির কয়েকটি এলাকা এবং মধ্য টোকিওতে ৫ মাত্রার কম কম্পন অনুভূত হয়। এছাড়া সাইতামা ও চিবা প্রিফেকচারের কিছু অংশেও একই মাত্রার কম্পন টের পাওয়া গেছে।
 

আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও সত্তরোর্ধ্ব এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়া প্রিফেকচারে ৯ জন এবং চিবায় ৪ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রেনের চলাচল বিলম্বিত হয় এবং কিছু ট্রেন কম গতিতে চলাচল করে। তোবু রেলওয়ের কয়েকটি দ্রুতগামী ট্রেন পরিষেবাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
 

তবে স্বস্তির বিষয় হলো, ইবারাকির তোকাই ২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা ধরা পড়েনি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই এবং জনগণকে সময়মতো প্রয়োজনীয় তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন।
 

জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ, বিশেষত পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 

তথ্যসূত্র: আনাদোলু।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।