ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

ক্ষমতায় থাকলে ফিলিস্তিন রাষ্ট্র নয়: নেতানিয়াহু

প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানোর ঘোষণা নেতানিয়াহুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০১:৫৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০২:০৬:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
ক্ষমতায় থাকলে ফিলিস্তিন রাষ্ট্র নয়: নেতানিয়াহু ছবি সংগৃহিত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যতদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, ততদিন গাজা বা দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না। শনিবার ২২ আগস্ট আরব শহর তাইবেতে নিজ দলের সাধারণ সম্মেলনে ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে তিনি এ অবস্থান জানান। এর আগে মানসুর আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে।

তিনি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। জবাবে নেতানিয়াহু বলেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইরানের নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এদিকে আগামী ২৭ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার জোটসঙ্গীরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। বর্তমানে নেসেটে লিকুদের ৩২টি আসন রয়েছে। তবে সর্বশেষ শুক্রবারের একটি জরিপে নির্বাচনে দলটির আসন ২০টিতে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে ১৯ আগস্ট চ্যানেল ১৩ প্রকাশিত এক জরিপে লিকুদ এবং তাদের কট্টর ডানপন্থি ও অতি ধর্মীয় জোটসঙ্গীদের সম্মিলিতভাবে ৫১টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।