ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

প্রতিবেশীদের ইরানের কড়া বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকলে পরিণতি ভোগ

মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধ’-এ যোগ না দিতে সতর্ক করেছে তেহরান; সহযোগিতা করলে প্রতিবেশী দেশগুলোর স্বার্থে পাল্টা আঘাতের হুমকি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
প্রতিবেশীদের ইরানের কড়া বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকলে পরিণতি ভোগ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে এসব দেশের স্বার্থে আঘাত করা এবং হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
 
শনিবার ইরানি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।
 
রেজায়ি বলেন, কোনো প্রতিবেশী দেশ ওয়াশিংটনের ইরানবিরোধী অভিযানে যোগ দিলে ইরান সেই দেশের স্বার্থে আঘাত করবে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। বিকল্প আঞ্চলিক তেল রপ্তানি পথগুলোও ইরানের হামলার লক্ষ্য হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
হরমুজ প্রণালি নিয়েও ইরানের অবস্থান স্পষ্ট করেন রেজায়ি। তার দাবি, যুক্তরাষ্ট্র ভিন্ন কথা বললেও গুরুত্বপূর্ণ এই জলপথ ইতোমধ্যে বন্ধ রয়েছে। ওয়াশিংটন তার নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত প্রণালিটি পুনরায় খোলা হবে না।
 
রেজায়ি আরও বলেন, হরমুজ প্রণালির উপকূলের অর্ধেকের বেশি অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ জলপথ পরিচালনার অধিকার ইরানের থাকা উচিত।
 
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেন। ইরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দেওয়া যেকোনো সরকারের ওপরও বড় ধরনের চাপ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।
 
ইরানের তেল পাচার, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় এবং বিভিন্ন ভুয়া বা আড়াল করা কোম্পানির মাধ্যমে বাণিজ্য বন্ধ করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, কোম্পানি, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।