ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

ভারতে চালু হলো ‘গ্রেইন এটিএম’: টাকা নয়, আঙুলের ছাপে মিলছে চাল

বিশ্ব খাদ্য কর্মসূচি ও সরকারের যৌথ উদ্যোগে ‘অন্নপূর্তি’ ভেন্ডিং মেশিন; ওডিশার পর ছত্তিশগড়েও রেশন বিতরণ স্বয়ংক্রিয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:৫২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:৫২:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
ভারতে চালু হলো ‘গ্রেইন এটিএম’: টাকা নয়, আঙুলের ছাপে মিলছে চাল ছবি: সংগৃহীত
এটিএমে কার্ড ঢুকিয়ে টাকা তোলার দৃশ্য সবার কাছেই পরিচিত। তবে এবার ভারতে দেখা যাচ্ছে ভিন্ন ধরনের এটিএম। সেখানে টাকা নয়, বের হচ্ছে রেশন হিসেবে বরাদ্দ চাল ও অন্যান্য খাদ্যশস্য।
 
ভারতের ওডিশায় ২০২৪ সালে প্রথমবারের মতো ২৪ ঘণ্টা চালু থাকা ‘গ্রেইন এটিএম’ বা ‘অন্নপূর্ণি’ চালু হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ওডিশা সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া এই মেশিনে রেশন কার্ডের তথ্য ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তাদের প্রাপ্য খাদ্যশস্য দেওয়া হয়।
 
মেশিনটি সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত খাদ্যশস্য প্রায় পাঁচ মিনিটের মধ্যে বিতরণ করতে পারে বলে জানা গেছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রেশন নেওয়ার ঝামেলা কমছে।
 
সম্প্রতি এই প্রযুক্তি নতুন করে আলোচনায় এসেছে ভারতের ছত্তিশগড়েও। ২০২৬ সালের আগস্টে রায়পুরের বিরগাঁও এলাকায় ২৪ ঘণ্টা চালু থাকা ‘অন্নপূর্ণি গ্রেইন এটিএম’ চালু করা হয়েছে। রেশন কার্ডের তথ্য দেওয়ার পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। এরপর মেশিন থেকে উপভোক্তার নির্ধারিত পরিমাণ চাল বা অন্যান্য খাদ্যশস্য বের হয়ে আসে।
 
এই ব্যবস্থার মূল লক্ষ্য রেশন বিতরণে দীর্ঘ অপেক্ষা কমানো, ওজনে কারচুপি রোধ এবং মানবিক ভুল কমিয়ে আনা। একই সঙ্গে উপভোক্তারা দিনের যেকোনো সময় নিজেদের প্রাপ্য রেশন সংগ্রহ করতে পারবেন।
 
ওডিশায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থাটি পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জেলায় সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়।
 
তবে এটিকে সাধারণ ব্যাংক এটিএম ভাবলে ভুল হবে। এখানে টাকা তোলার কোনো ব্যবস্থা নেই। এটি মূলত সরকারি রেশন ব্যবস্থার আওতায় রেশন কার্ডধারীদের জন্য তৈরি স্বয়ংক্রিয় খাদ্যশস্য বিতরণ মেশিন।
 
অর্থাৎ, ভারতে এটিএম থেকে টাকা নয়, চাল বের হচ্ছে’ কথাটি সত্য। তবে এটি সাধারণ এটিএম নয়; রেশন কার্ডধারীদের জন্য তৈরি বিশেষ ‘গ্রেইন এটিএম’ বা ‘রেশন এটিএম’।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।