ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

১ সেপ্টেম্বর থেকে কুয়েতে বন্ধ বিশেষ ভিসা সুবিধা

ভিজিট ভিসা ও বিদেশে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা আর থাকছে না

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:২৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:২৮:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
১ সেপ্টেম্বর থেকে কুয়েতে বন্ধ বিশেষ ভিসা সুবিধা ছবি—সংগৃহীত

কুয়েতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা বন্ধ হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বিমান চলাচলে অনিশ্চয়তার কারণে চালু করা এই সুবিধা শেষ হওয়ার পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের বৈধতা নিয়ে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে কুয়েতের বাইরে অবস্থানরত অনেক প্রবাসী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারেননি। একই সময়ে ভিজিট ভিসায় কুয়েতে থাকা অনেকের পক্ষেও নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার সুযোগ হয়নি। এসব পরিস্থিতিতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার বিশেষ মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চালু করে।

এই ব্যবস্থার আওতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ভিজিট ভিসাধারীদের অতিরিক্ত সময় দেওয়া হয়। পাশাপাশি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের মেয়াদও স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়। ফলে অনেককে আলাদাভাবে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হয়নি।
 

প্রবাসী বাংলাদেশিরা জানান, কঠিন সময়ে এই সুবিধা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে না পারা বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অনেককে জরিমানার মুখে পড়তে হয়নি। এজন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
 

তবে ১ সেপ্টেম্বর থেকে এই বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না। এরপর ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না। একইভাবে, কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও নির্ধারিত বৈধতার সময়সীমা কার্যকর হবে।
 

প্রবাসীদের নিজেদের আবাসন ও ছুটির অনুমতিপত্রের বৈধতা সাহেল অ্যাপের মাধ্যমে যাচাই করে শেষ তারিখ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আইন অনুযায়ী কুয়েতে ফিরে আসা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

বিশেষ সুবিধা বন্ধ হওয়ার মধ্য দিয়ে কুয়েতে ভিসা ও ছুটির অনুমতিপত্রের স্বাভাবিক ব্যবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই প্রবাসীদের দেশটির প্রচলিত ভিসা ও আবাসন আইন মেনে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।