ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালীকে ‘আমেরিকার ভূখণ্ড’ বলে ট্রাম্পের মন্তব্য

অবরোধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার দাবি মার্কিন প্রেসিডেন্টের; মন্তব্যকে ‘ভ্রান্ত ধারণা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ইরানের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৯:২১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৭:০৬:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
হরমুজ প্রণালীকে ‘আমেরিকার ভূখণ্ড’ বলে ট্রাম্পের মন্তব্য ছবি সংগৃহীত
হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
তিনি বলেন,আমরা আদৌ জিতেছি কি না, সেটাও জানি না। কারণ, এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখি।
 
শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।
 
ট্রাম্প বলেন,হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা গত সপ্তাহেই জানিয়েছি। নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, মূলত হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের মতোই। কারণ, সেখানে অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজকে পার হতে দেওয়া হচ্ছে না।
 
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রণালিটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি তার পছন্দ।
 
তার ভাষায়, ‘আমরা অবরোধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করছি। আর আমি এটিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’
 
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্রও প্রকাশ করেন ট্রাম্প। ওই মানচিত্রে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।
 
তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ভ্রান্ত ধারণা’ বলে উড়িয়ে দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।