ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ২,১৬০ জনের ভাইভা; শৃঙ্খলাভঙ্গে ৫ জনকে পরবর্তী এক বছরের জন্য নিষিদ্ধ করল পিএসসি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:০২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:০২:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬৩ বার পঠিত
৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ ছবি সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও পরীক্ষায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাত জনের প্রার্থিতা বাতিলসহ নেয়া হয়েছে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা।
 
সম্প্রতি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ প্রার্থীর দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ২৫ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
 
রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৮০ জন করে প্রার্থী ভাইভায় অংশ নেবেন।
 
পিএসসি জানিয়েছে, ২৫, ২৭, ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ভাইভা অনুষ্ঠিত হবে।
 
এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় নিয়মভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে সাত প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে পাঁচ প্রার্থীর বিরুদ্ধে চলতি বছর ও পরবর্তী এক বছর পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা এবং পিএসসি ঘোষিত পদের জন্য অযোগ্যতার শাস্তি দেয়া হয়েছে।
 
পিএসসির তথ্য অনুযায়ী, পরীক্ষার হলে দুটি স্মার্টফোন ও একটি স্মার্টওয়াচ নিয়ে প্রবেশ এবং নির্ধারিত সময়ের আগে পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করার অপরাধে দুই প্রার্থীর ৫০তম বিসিএসের পরীক্ষা বাতিল করা হয়েছে।
 
অন্যদিকে, পরস্পরের উত্তরপত্র দেখে নকল করা এবং প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় উত্তরপত্রে লেখার অভিযোগে অপর পাঁচ প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের চলতি বছর ও পরবর্তী এক বছরের জন্য পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা এবং পিএসসি ঘোষিত পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।