এইচএসসি পাসে গোল্ডেন হারভেস্টে ২০০ জনের চাকরি
অভিজ্ঞতা ছাড়াই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের সুযোগ, শেষ সময় ১১ ডিসেম্বর।
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১১:২০:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১১:২০:১৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি সংগৃহীত
অভিজ্ঞতা ছাড়াই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ প্রার্থীরা। নিয়োগ দেওয়া হবে ঢাকা, সিলেট ও টাঙ্গাইলে।
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল) ২০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদন করতে পারবেন এইচএসসি অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা। এ জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা (মিরপুর), সিলেট (সিলেট সদর) ও টাঙ্গাইল।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠান: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২০০
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: ১৮ থেকে ৩৫ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির ধরন: পূর্ণকালীন, বেসরকারি
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
কর্মস্থল: ঢাকা (মিরপুর), সিলেট (সিলেট সদর) ও টাঙ্গাইল।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।