ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

সেলুনে কাজ করে উপার্জিত অর্থ কি হালাল নাকি হারাম?

সেলুনে কাজ করা সম্পর্কে শরিয়তের বিধান জানুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:৪১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:৪২:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
সেলুনে কাজ করে উপার্জিত অর্থ কি হালাল নাকি হারাম? প্রতীকী ছবি- ( সংগৃহীত)

সংগৃহীত - হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে (মাসিক আল কাউসার)


প্রচলিত সেলুনগুলোর বহু কাজ এমন রয়েছে, যা শরীয়তসম্মত নয় এবং কিছু কাজ সুস্পষ্ট গুনাহের। যেমন- দাড়ি শেভ করা, দাড়ি কেটে এক মুষ্টি থেকে ছোট করে দেওয়া, বিজাতীয় ফ্যাশনে চুল কাটা ইত্যাদি। 


এসব কাজ অবৈধ এবং এসব কাজের উপার্জনও অবৈধ। অবশ্য শরীয়তসম্মত নিয়মে চুল কাটা, মোচ ছোট করে দেওয়া বৈধ কাজ এবং এর পারিশ্রমিকও বৈধ। তাই দাড়ি শেভ করা এবং দাড়ি কেটে এক মুষ্টি থেকে ছোট করা এবং অন্যান্য নাজায়েয কাজ থেকে বিরত থেকে সেলুনে কাজ করলে জায়েয হবে এবং এর উপার্জনও হালাল হবে। 


কিন্তু যদি তাকে বৈধ-অবৈধ সব ধরনের কাজই করতে হয়, তাহলে সেখানে চাকরি করা বৈধ হবে না। ওই চাকরি ছেড়ে দিয়ে কোনো হালাল পেশা গ্রহণ করার চেষ্টা করবে।


بدائع الصنائع< ৪/৩৯ : وعلى هذا يخرج الاستئجار على المعاصي أنه لا يصح؛ لأنه استئجار على منفعة غير مقدورة الاستيفاء شرعا كاستئجار الإنسان للعب واللهو.

খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৬, আয্যাখীরাতুল বুরহানিয়া ১১/৫২৭; তাবয়ীনুল হাকায়েক ৬/১১৮; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২৯; রদ্দুল মুহতার ৬/৫৫




নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।