বিপদাপদে মুমিনের করণীয়: আল্লাহর দিকে ফিরে আসা
বিপদাপদ কখনো পরীক্ষা, কখনো কর্মফলের অংশ হতে পারে। সব অবস্থায় তাওবা, ইস্তিগফার, সবর ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি।
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:২৩:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:২৩:১৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৫ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সংগৃহীত: হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে
মানুষের জীবনে যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছায়ই ঘটে। তিনি ইচ্ছা না করলে কিছুই ঘটে না। তিনি চাইলে শুধু শুধুই ঘটাতে পারেন। কিন্তু তিনি সেটা করেন না। বরং এর পেছনে থাকে কার্যকারণ কিংবা কর্মফল।
কখনো তা থাকে স্বাভাবিক কর্মফল, যা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সাধারণত এটি গুনাহর আধিক্য যাদের রয়েছে, অথচ সে তওবা করেনি, তাদের বেলায় ঘটে থাকে।
কখনো থাকে পরীক্ষামূলক, যদ্দ্বারা তিনি বান্দার গুনাহ মাফ কিংবা মর্যাদাবৃদ্ধির ইচ্ছা করেন। এটা কম গুনাহগার বা নেককারদের বেলায় সাধারণত ঘটে থাকে।
পিতামাতার ভুলেও সন্তানের মধ্যে ক্ষতি হতে পারে, যেভাবে তার সম্পদের ক্ষতি হতে পারে। কারণ সন্তান ও সম্পদ পিতামাতার অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে পিতামাতাকে শাস্তি দেওয়া হয়।
বিপদাপদ নানা ক্ষেত্রে নানানভাবে আসতে পারে। সর্বাবস্থায় কাজ হলো আল্লাহর দিকে রুজু করা। তওবা ইস্তিগফার করা। সবরের সাথে তাঁর সাহায্য চাওয়া। কাউকে অভিযুক্ত না করে নিজেকে অভিযুক্ত করা। এবং আল্লাহর কাছে আফিয়াত চাওয়া। ব্যস।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।