ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসায় উপচে পড়া ভিড়

শুভেচ্ছার পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজন ও সুপারিশ নিয়ে হেয়ার রোডের বাসভবনে মানুষের ভিড়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৩০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৩০:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসায় উপচে পড়া ভিড় ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় দেখা গেছে। শুভেচ্ছা জানানো ছাড়াও অনেকে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য সেখানে উপস্থিত হন।
 

বুধবার রাত ৮টার দিকে মির্জা ফখরুলের ৩৫ নম্বর সরকারি বাসভবনে গিয়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান এবং উত্তরবঙ্গের অন্যান্য এলাকা থেকেও অনেকে সেখানে আসেন।
 

আগতদের অনেকের হাতে বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। মির্জা ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার স্বাক্ষর নিয়ে সুপারিশপ্রার্থীদের ডেকে ডেকে সংশ্লিষ্ট কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিলেন।
 

ঠাকুরগাঁওয়ের বাসিন্দা শহিদুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফি কমানোর সুপারিশ নিতে সেখানে এসেছেন। তিনি জানান, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ বেশি হওয়ায় ফি কমানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রয়োজন ছিল। মির্জা ফখরুলের সুপারিশ পাওয়ার পর অন্তত ২০ শতাংশ ছাড় পাওয়ার আশা করছেন তিনি।
 

সেখানে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলের সঙ্গে আগের মতো সহজে দেখা করার সুযোগ নাও থাকতে পারে বলে তারা মনে করছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় ব্যক্তিগত সমস্যা ও বিভিন্ন দাবি নিয়ে সরাসরি যোগাযোগ করা কঠিন হবে বলেও অনেকে মন্তব্য করেন।
 

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের পর সন্ধ্যায় ফলাফল জানা যাবে। এরপর শুক্রবার নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।