ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে নিহত ৬ পুণ্যার্থী

তারাপীঠ মন্দিরের কাছে পাঁচতলা হোটেলে ভোরে আগুন, আহত বেশ কয়েকজন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:২২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:২২:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে নিহত ৬ পুণ্যার্থী ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থী নিহত হয়েছেন। সোমবার ভোরে হোটেলটির নিচতলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
 

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শ্রাবণ মাসের বিশেষ পূজা উপলক্ষে নিহতরা তারাপীঠ মন্দিরে গিয়েছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ‘বিদেশীনি’ নামের হোটেলটির নিচতলায় বিদ্যুৎ সরবরাহের একটি এনসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার ফেটে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

আগুন দ্রুত হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ধোঁয়ায় হোটেলের ভেতর অন্ধকার ও শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হয়। অনেকেই কক্ষের মধ্যে আটকা পড়েন। হোটেলে শিশুদেরও অবস্থান ছিল বলে জানা গেছে।
 

হোটেলটির অবস্থান তারাপীঠ থানার কাছেই হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারাপীঠ থানার পাশাপাশি রামপুরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

হোটেলের মালিক কল্যাণ পাল জানান, রাতপাহারার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে এর মধ্যেই হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে।
 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে যায়। আতঙ্কিত অতিথিরা কক্ষ থেকে বেরিয়ে আসতে শুরু করেন। হোটেলের পেছনে বের হওয়ার একটি দরজা থাকলেও অনেকে সেটি খুঁজে পাননি। ফলে বেশিরভাগ অতিথি রিসেপশনের দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন এবং এ সময় কয়েকজন আগুন ও ধোঁয়ার কারণে দগ্ধ হন।
 

আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।