ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন: চার দিনের সাধারণ ছুটি ঘোষণা

২০০৩ সালের আগ্রাসনের পর দীর্ঘ ২৩ বছরের মার্কিন দখলদারিত্বের অবসান উপলক্ষে ইরাকজুড়ে চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং নানা কর্মসূচিতে ‘সার্বভৌমত্ব দিবস’ পালন করা হচ্ছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন: চার দিনের সাধারণ ছুটি ঘোষণা ছবি: সংগৃহীত
ইরাক থেকে আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের শেষ সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ২০০৩ সালে ইরাকে আমেরিকার আগ্রাসন শুরুর পর প্রায় ২৩ বছরের দখলদারিত্বের অবসান উপলক্ষে দেশটিতে চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত এ ছুটি থাকবে। ইরাক সরকার এ সময়কে ‘সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির জন্য নির্ধারণ করেছে।
 
এ উপলক্ষে সরকারি ও জনসাধারণের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই সঙ্গে ইরাকের শহীদ ও নিহতদের স্মরণ করা এবং ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ লেখা ব্যাজ পরার কর্মসূচিও রয়েছে। ব্যাজে ইরাকের মানচিত্র অথবা জাতীয় পতাকার রং থাকবে।
 
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি গত সপ্তাহে মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষকে সার্বভৌমত্ব দিবসের বিভিন্ন কর্মসূচি সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করে আয়োজনের নির্দেশ দেন।
 
২০০৩ সালে ইরাকে হামলা চালিয়ে আমেরিকা দেশটিতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। ২০১১ সালে মার্কিন সেনারা প্রত্যাহার করে নেওয়া হলেও ২০১৪ সালে আইএসবিরোধী আগ্রাসনের অংশ হিসেবে তারা আবার ইরাকে ফিরে আসে। এবার অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের মাধ্যমে সেই দখলদারিত্বের অবসান হলো।
 
সূত্র: মিডল ইস্ট মনিটর ও ইরাকি সরকারি সূত্র

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।