ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

নতুন যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্টের মতো অভিযানও হবে না, চলমান যৌথ অভিযান জোরদার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০১:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০১:১৬:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
নতুন যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সংগৃহীত ছবি
 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে অতীতে পরিচালিত অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা নেই। বৃহস্পতিবার ১ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের শুভারম্ভ ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের সিদ্ধান্ত সরকার নেয়নি। এ ধরনের নতুন বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্য কোনো ঘোষণাও দেওয়া হয়নি।
 

তিনি জানান, দেশজুড়ে অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে যে যৌথ অভিযান চলছে, তা আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে নতুন কোনো বাহিনী গঠনের পরিবর্তে বিদ্যমান বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।