ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে

১৮০ দিনে মূল্যস্ফীতি কমে ৮.৩২%, গ্রস রিজার্ভ ৩৭.৭ বিলিয়ন ডলারে স্থিতিশীল; বাণিজ্য ঘাটতি ও জ্বালানি সংকট সমাধানের তাগিদ অর্থনীতিবিদদের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:৫৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:৫৫:১০ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৫০ বার পঠিত
বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে ছবি সংগৃহীত
দেশ পরিচালনার ছয় মাস পার করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সরকারের এই ১৮০ দিনে অর্থনীতির সাফল্য-ব্যর্থতার হিসাব মিলছে নানা সূচকে। তবে সাধারণ মানুষের কাছে অর্থনীতির বাস্তব চিত্র স্পষ্ট হয় বাজারে। দ্রব্যমূল্য কমেছে কিনা, মূল্যস্ফীতি কতটা সহনীয় হয়েছে-তাদের কাছে সেটিই অর্থনীতির বড় মাপকাঠি।
 
ছয় মাস আগে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। জুলাইয়ে তা নেমেছে ৮ দশমিক ৩২ শতাংশে। কিছুটা স্বস্তি এলেও, উচ্চ মূল্যস্ফীতির চাপ এখনো কাটেনি।
 
আর এই মূল্যস্ফীতির পিছনে অনেকটা দায়ী, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট ও দাম বৃদ্ধি। গেল অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ জ্বালানি আমদানিতে ব্যয় করতে হয়েছে। যদিও এর ফলে রিজার্ভে ততটা চাপ পড়েনি, কারণ দেশে বিনিয়োগ না থাকায় অন্য ক্ষেত্রে আমদানির চাহিদা ছিল কম। ফলে সরকারের ছয় মাসে আগস্টে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। রিজার্ভ না কমায় ডলারের বিনিময় হার ১২৩ টাকার আশপাশেই স্থিতিশীল আছে।
 
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে যে ধরনের প্রস্তাব দেয়া হয়েছে আমাদের বিনিয়োগকে চাঙ্গা করার জন্য, বন্ডেড ওয়্যার হাউস থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে স্বস্তি দেওয়ার মতো কার্যক্রম আছে। এগুলোকে ভালোভাবে বাস্তবায়িত করতে পারলেই কেবলমাত্র আমরা রাজস্ব আহরণের সূত্রগুলোকে আরও বিস্তৃতও করতে পারব এবং সেখান থেকে আমরা আদায়ও করতে পারব। আয় এটা যদি আমরা ঠিকভাবে না করতে পারি রাজস্ব আহরণের মাধ্যমে, তাহলে কিন্তু একটা ঋণ ঝুঁকির দিকে আমরা পড়ে যাব।
 
সামষ্টিক অর্থনীতির এই পর্যায়ে স্বস্তি থাকলেও সবচেয়ে বড় খাত-রপ্তানি আয়ে হতাশা। অন্যদিকে জ্বালানি ও সারের আমদানি বাড়ায় মোট আমদানি বেড়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার।
 
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা ৪টি জায়গা আইডেন্টিফাই করেছিলাম। এই ৪টি জায়গা যদি সংস্কার করা না যায় তাহলে ইনভেস্টমেন্ট আসবে না। জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের সংস্কার না হওয়াতে ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে জিরোই বলতে পারেন। মানে ফরেন ইনভেস্টমেন্ট তো আসেই নাই। বরঞ্চ আমরা যারা লোকাল ইনভেস্টর আছি আমাদেরও কিন্তু এখন সংগ্রামে টিকে থাকতে হচ্ছে।
 
তবে ভঙ্গুর অর্থনীতিকে ধরে রেখেছেন মূলত প্রবাসীরা। গেল অর্থবছরে তাদের পাঠানো সাড়ে ৩৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স প্রবাহ বাণিজ্য ঘাটতি মিটিয়ে বৈদেশিক বাণিজ্য লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত রেখেছে ৬.৬ বিলিয়ন ডলারের বেশি। এখানে সরকার কিছুটা স্বস্তিতে থাকলেও উদ্বেগ এখনও কাটেনি বলে মন্তব্য অর্থনীতিবিদদের।
 
সিপিডি এর সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট, সে বাজেটে অনেকগুলো ভালো পদক্ষেপ আছে। কিন্তু ৬ মাসের বাস্তবতা হলো, পুঞ্জিভূত যেসব চ্যালেঞ্জগুলো ছিল অর্থনীতিতে যা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। সেগুলোর ক্ষেত্রে বড় ধরনের কোন ব্যতিক্রম বা উন্নতি আমরা কিন্তু দেখিনি।
 
সরকারের ছয় মাসে সামস্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা না থাকলেও দ্রুত জ্বালানি সংকট সমাধান করে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।