ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে সমস্যা সমাধানের আশাবাদ ভারতীয় হাইকমিশনারের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক ও নিয়মিত যোগাযোগ থাকলে বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। খবর বার্তা সংস্থা ইউএনবির।
 
রাজধানীর বারিধারায় বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত নৈশভোজে দেওয়া স্বাগত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশ শুধু সীমান্ত ভাগাভাগি করে না, তাদের মধ্যে অভিন্ন আকাঙ্ক্ষা ও মানুষের পারস্পরিক যোগাযোগও রয়েছে।
 
দুই দেশের সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বৈঠক ও আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের সম্পর্কের একটি ‘সোনালি অধ্যায়’ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
 
ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ এবং দুই দেশের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকা স্বাভাবিক। তার মতে, এসব চ্যালেঞ্জ গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। তবে দুই দেশের মানুষের মর্যাদা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য অভিন্ন থাকা প্রয়োজন।
 
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জনগণের নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই নেতা একসঙ্গে বসে পরস্পরের সঙ্গে যোগাযোগ করলে এমন কোনো সমস্যা নেই, যা আলোচনা ও সমাধানের পথে নেওয়া সম্ভব নয়।
 
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সাবেক কূটনীতিক, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি এবং সাবেক বেসামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে গত শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন তিনি।
 
হাইকমিশনার বলেন, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অন্যতম ভিত্তি। তিনি বাংলাদেশ ও ভারতকে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
 
দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি তুলে ধরে ত্রিবেদী বলেন, স্বাধীনতা সংগ্রামের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গড়ে উঠেছে। সামনে এগিয়ে যেতে দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।