ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

সৌদি তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত ট্রাম্পের

তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন মার্কিন প্রেসিডেন্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:০০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:০০:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
সৌদি তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত ট্রাম্পের ছবি: সংগৃহীত
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি চুক্তিটিকে প্রশংসা করে বলেন, তিন দেশ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানোয় তিনি অত্যন্ত আনন্দিত। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
 
ট্রাম্পের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাড়তে থাকা ঐক্য এবং নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার সক্ষমতার প্রতিফলন। তিনি এটিকে বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন।
 
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, যৌথ নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই চলতি মাসের শুরুতে চুক্তিতে সই করে তিন দেশ।
 
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিটিকে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতিতে কৌশলগত সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, কোনো সাম্প্রতিক ঘটনা বা নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এই চুক্তি করা হয়নি।
 
এরদোয়ান জানান, তুরস্ক উত্তেজনার পরিবর্তে কূটনীতি, সংঘাতের পরিবর্তে সংলাপ এবং বিভাজনের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে আসছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও তুরস্ক ভূমিকা রাখবে বলে জানান তিনি।
 
চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে।
 
যৌথ কৌশলগত স্বার্থের ভিত্তিতে করা এই চুক্তির মূল লক্ষ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য না করে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।