ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

ডিম ও ব্রয়লারের দামে স্বস্তি, চড়া মাছ মাংসের বাজার

ডজনে ডিম কমেছে ১০ টাকা, ব্রয়লারেও কেজিতে কমেছে প্রায় ১০ টাকা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:৩২:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৮ বার পঠিত
ডিম ও ব্রয়লারের দামে স্বস্তি, চড়া মাছ মাংসের বাজার ছবি: সংগৃহীত
রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চদামে বড় ধরনের স্বস্তি ফেরেনি। মাছ ও গরুর মাংস আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। তবে ডিম ও ব্রয়লার মুরগির দামে কিছুটা কমতি দেখা গেছে। শুক্রবার ১৪ আগস্ট রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
 
বাজারে এক ডজন ডিম ১০ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই পরিমাণ ডিমের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। ব্রয়লার মুরগির দামও কেজিতে প্রায় ১০ টাকা কমে ১৯০ টাকায় নেমেছে। তবে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দামে পরিবর্তন নেই। সোনালি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম রয়েছে ৮০০ টাকা কেজি।
 
মাছের বাজারে অবশ্য দামের স্থিরতা নেই। বিক্রেতাদের ভাষ্য, পাইকারি সরবরাহের ওপর নির্ভর করে একদিনের ব্যবধানে কিংবা সকাল ও বিকেলে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম পরিবর্তন হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তের বেশি কেনা পাঙাশ ও তেলাপিয়াও আগের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে।
 
বর্তমানে চাষের পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি মানভেদে ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 
ক্রেতা রফিকুল ইসলাম জানান, আগে পাঙাশ ১৮০ টাকা কেজির মধ্যে পাওয়া গেলেও এখন তা ২০০ টাকার নিচে নেই। তেলাপিয়ার দামও কয়েক মাসে প্রায় ৬০ টাকা বেড়েছে বলে তিনি জানান।
 
মুরগি ব্যবসায়ী আনিস আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে ব্রয়লার ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম আগের মতোই রয়েছে।
 
মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, মাছের দাম মোটামুটি আগের পর্যায়েই রয়েছে। তবে পাইকারি বাজারের সরবরাহের ওপর নির্ভর করে দাম দ্রুত পরিবর্তন হয়। সকালে যে দামে মাছ বিক্রি হয়, বিকেলে সেই দাম পরিবর্তিত হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।