ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

জোয়ারের প্রভাবে বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠির বিভিন্ন পয়েন্টে নদীর পানি বিপজ্জনক উচ্চতায়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১০:০৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১০:০৭:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
জোয়ারের প্রভাবে বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে ছবি সংগৃহীত

জোয়ারের প্রভাবে বরিশাল বিভাগের ৮টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির অস্বাভাবিক বৃদ্ধিতে উপকূলীয় জেলার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয়।

পাউবোর তথ্য অনুযায়ী, বিভাগের প্রধান ১৫টি নদীর মধ্যে ৮টি নদীর ১১টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এছাড়া একটি পয়েন্টে পানি বিপৎসীমার সমান্তরালে অবস্থান করছে।

সবচেয়ে নাজুক পরিস্থিতি ভোলা জেলায়। তজুমদ্দিন পয়েন্টে সুরমা-মেঘনা নদীর বিপৎসীমা ২ দশমিক ২২ মিটার হলেও দুপুর ২টায় পানির উচ্চতা ৩ দশমিক ০২ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপরে। দৌলতখান পয়েন্টে বিপৎসীমা ২ দশমিক ৯৫ মিটারের বিপরীতে বিকেল ৩টা ১৫ মিনিটে পানি ৩ দশমিক ৪২ মিটারে ওঠে।

ভোলা খেয়াঘাটে তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। বরগুনার বিষখালী নদীর একাধিক পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বিষখালী ও খাকদোন নদীর মোহনা, পাথরঘাটা ও বেতাগী পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার চেয়ে ২৩ থেকে ২৭ সেন্টিমিটার বেশি রেকর্ড করা হয়েছে।

এদিকে মির্জাগঞ্জে পায়রা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে রয়েছে। একই নদীর আমতলী পয়েন্টে পানি বিপৎসীমার সমান্তরালে প্রবাহিত হচ্ছে। পিরোজপুর সদরে বলেশ্বর ও উমেদপুরে কঁচা নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে উঠেছে।

ঝালকাঠি ও বরিশাল সদরেও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে বিভাগের কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, জোয়ারের সময় পানি সাময়িকভাবে দ্রুত বাড়লেও ভাটার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। উপকূলীয় এলাকার জরাজীর্ণ বাঁধগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।