ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

পারিবারিক কলহের জেরে ৭ বছরের ছেলে ও ৪ বছরছর মেয়েকে হাওরে ফেলে হত্যা করেছে বাবা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৯:৩১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫২:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭৪ বার পঠিত
পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা কামরুল হাসানের বিরুদ্ধে। নিহত দুই শিশু হলো—দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের ৭ বছর বয়সী ছেলে মোহাদ্দিস ও ৪ বছর বয়সী মেয়ে তুলনা আক্তার। এ ঘটনায় শিশুদের বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলার হাওরের তীর থেকে পৃথক সময়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার তুলনা আক্তারের মরদেহ ভেসে ওঠে। পরদিন বুধবার মোহাদ্দিসের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শিশুদের বাবা কামরুল হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান দুটিকে হাওরে ফেলে হত্যার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে সিলেটে চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে বাড়িতে ফিরলেও তার সঙ্গে দুই সন্তানকে দেখা যায়নি।

বাড়িতে ফেরার পর কামরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার দুই সন্তান নিখোঁজ হয়েছে বলে জানান। এরপর স্বজন ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। মঙ্গলবার ও বুধবার হাওর থেকে একে একে দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নতুন মোড় নেয় এবং শিশুদের বাবা কামরুলকে আটক করে পুলিশ।

বর্তমানে নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।