ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির; মস্কোর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ১২:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ১২:০৫:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের ছবি: সংগৃহীত
ইউক্রেনের শহরগুলোতে রাতের আঁধারে আছড়ে পড়ছে একের পর এক বিধ্বংসী অস্ত্র। প্রাণঘাতী এসব হামলায় রাশিয়া এবার উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে মঙ্গলবার চাঞ্চল্যকর দাবি করেছে কিয়েভ। এতে অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
 
সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলেছে জাপোরিঝিয়া শহরে। সেখানে উত্তর কোরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ও গাইডেড বোমার আঘাতে নিহত ৭ জনই ছিলেন জাপোরিঝস্টাল ইস্পাত কারখানার কর্মী। নিহতরা সাইরেন শুনে আশ্রয়ের খোঁজে ছুটছিলেন। হামলায় আহত হন আরও ২১ জন। 
 
এছাড়া দিনিপ্রোপেত্রোভস্কে ৩ জন, সুমিতে ১ জন ও ওডেসায় ২ জনের মৃত্যু হয়েছে। কিয়েভে শিশু ও সংক্রামক হাসপাতালে আঘাত হানলেও সবাই আশ্রয়ে থাকায় কেউ হতাহত হয়নি। খেরসন ও খারকিভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে রাশিয়ার দাবি, তারা কেবল সামরিক ও লজিস্টিক কেন্দ্রেই নিখুঁত হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোডেও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের কাছ থেকে আরও ক্ষেপণাস্ত্র এবং ৩০ থেকে ৫০ হাজার সেনা পেতে যাচ্ছে মস্কো। এর আগে কুরস্ক অঞ্চলেও কোরীয় সেনা পাঠানো হয়েছিল। ২০২৪ সালের চুক্তির পর এই সামরিক সখ্যতাকে জাতিসংঘের নিয়মের লঙ্ঘন বলছে দক্ষিণ কোরিয়া। বিশ্লেষকদের মতে, সাড়ে চার বছরের যুদ্ধে সেনাসংকট মেটাতেই এমন পদক্ষেপ। তাই মিত্রদের কাছে জরুরি আকাশ প্রতিরক্ষা চেয়েছেন জেলেনস্কি।
 
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই প্যাট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষার তীব্র সংকটে ভুগছে ইউক্রেন। বাধ্য হয়ে তারা পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার তেল ও ই-কমার্স স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে। জাতিসংঘের মতে, এই পাল্টাপাল্টি উত্তেজনায় ইউক্রেনে ২০২২ সালের পর এখন সর্বোচ্চ বেসামরিক প্রাণহানি ঘটছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।