ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা চেয়েছে ইসি

সংসদ সচিবালয় থেকে তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৩:২০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৩:২০:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা চেয়েছে ইসি ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
 

সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর নির্বাচনের তারিখ ও শিডিউল নিয়ে আলোচনা হবে।
 

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।
 

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা সরাসরি ভোট দেন না। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন। এ কারণে সংসদ সদস্যদের তালিকাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হিসেবে ব্যবহৃত হবে।
 

এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রসঙ্গেও কথা বলেন ইসি সচিব। তিনি জানান, এনআইডি সংশোধন বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিস্তৃত কাঠামোয় আলোচনা হলেও সংশোধনের ক্ষেত্রে কোন কোন বিষয় যাচাই করা হবে, সে বিষয়ে এখনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হয়নি।
 

জন্মতারিখ সংশোধনের আবেদনের ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে ইসি সচিব বলেন, একজন আবেদনকারীর কাঙ্ক্ষিত জন্মতারিখ গ্রহণ করা হলে তার ভোটার হওয়ার বয়স নিয়েও অসংগতির প্রশ্ন তৈরি হতে পারে। তাই এনআইডি সংশোধনের ক্ষেত্রে তথ্যের সামঞ্জস্য ও নথিপত্রের যথার্থতা নিশ্চিত করা প্রয়োজন।
 

তিনি আরও বলেন, পাসপোর্ট একটি ভ্রমণ নথি, আর এনআইডি হলো জাতীয় পরিচয়সংক্রান্ত নথি। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্যের ওপর এনআইডি কর্তৃপক্ষ নির্ভর করে এবং পরবর্তীতে পাসপোর্টের ক্ষেত্রেও এসব তথ্য ব্যবহৃত হয়। ফলে জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্টের তথ্যের মধ্যে একটি ধারাবাহিকতা বা ‘চেইন’ বজায় রাখা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।