ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

গ্রোক এআই দিয়ে ভুয়া নগ্ন ছবি তৈরিবিরোধী আইন স্থগিতের আবেদন খারিজ

বাক্‌স্বাধীনতার যুক্তিতে আইনটি আটকাতে ব্যর্থ হয়ে এক্সএআই, আগামী ১৯ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:১৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:১৩:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
গ্রোক এআই দিয়ে ভুয়া নগ্ন ছবি তৈরিবিরোধী আইন স্থগিতের আবেদন খারিজ ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও সম্মতি ছাড়াই ভুয়া অন্তরঙ্গ বা নগ্ন ছবি তৈরি রোধে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে প্রণীত নতুন আইন কার্যকর হওয়া ঠেকাতে পারেনি ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই। এ আইন স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন একটি ফেডারেল আদালতের বিচারক। ফলে নির্ধারিত সময়েই এআই দিয়ে ভুয়া অন্তরঙ্গ বা নগ্ন ছবি তৈরি প্রতিরোধে আইনটি কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে। এমন তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইএনগ্যাজেট।
 
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইএনগ্যাজেটকে দেওয়া বক্তব্যে মার্কিন জেলা বিচারক ডোনোভান ফ্র্যাঙ্ক বলেন, আইনটি কার্যকর হলে এক্সএআই তাৎক্ষণিকভাবে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, এমন দাবি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আইনটি পাস হওয়ার প্রায় তিন মাস পর এবং কার্যকর হওয়ার মাত্র তিন দিন আগে এক্সএআই আদালতের শরণাপন্ন হয়। তাই জরুরি ভিত্তিতে আইনটির কার্যকারিতা স্থগিত করার মতো পর্যাপ্ত কারণ তিনি দেখেননি।
 
তবে এ মামলার কার্যক্রম এখানেই শেষ নয়। আইনটি সাময়িকভাবে স্থগিত করা হবে কি-না, সে বিষয়ে আগামী ১৯ আগস্ট শুনানি হবে।
 
নতুন আইনে কী বলা হয়েছে?:
 
এআই ব্যবহার করে কারও অনুমতি ছাড়া বাস্তবসম্মত অন্তরঙ্গ বা নগ্ন ছবি তৈরি করতে পারে—এমন অ্যাপ বা ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো ব্যবহারকারী যদি এমন ছবি তৈরি করেন, তাহলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বা অ্যাপের নির্মাতাকে প্রতিটি ঘটনার জন্য সর্বোচ্চ ৫ লাখ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে।
 
কোনো ব্যক্তির আসল ছবিতে অন্তরঙ্গ অংশ না থাকলে এবং এআইয়ের মাধ্যমে এমনভাবে যুক্ত করা হয়, যা দেখে সাধারণ মানুষ সেটিকে সত্যি বলে মনে করতে পারেন, সেটি ভুয়া অন্তরঙ্গ ছবি হিসেবে গণ্য হবে।
 
এক্সএআই কেন আপত্তি জানিয়েছে?:
 
এক্সএআই বলছে, সম্মতি ছাড়া এআই দিয়ে ভুয়া নগ্ন ছবি তৈরি ও ছড়িয়ে দেয়া বন্ধ করা প্রয়োজন। তবে তাদের দাবি, মিনেসোটার আইনটি প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিস্তৃত। এতে বৈধ মতপ্রকাশ ও সৃজনশীল কাজও বাধাগ্রস্ত হতে পারে।
 
প্রতিষ্ঠানটির আরও দাবি, আইনটি বাক্‌স্বাধীনতার ওপর অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করছে।
 
কেন আলোচনায় গ্রোক?:
 
ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী গ্রোক চলতি বছরের শুরুতে সমালোচনার মুখে পড়ে। অভিযোগ ছিল, ব্যবহারকারীদের অনুরোধে এটি বাস্তব নারী ও শিশুর ছবি পরিবর্তন করে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করতে পারছিল।
 
পরে প্রতিষ্ঠানটি নীতিমালায় পরিবর্তন আনে এবং এ ধরনের অপব্যবহার ঠেকানোর কথা জানায়। তবে বিভিন্ন প্রতিবেদনে পরবর্তী সময়ে আবারও অভিযোগ উঠেছে।
 
মিনেসোটা কর্তৃপক্ষের ভাষ্য, এআই দিয়ে সম্মতি ছাড়া ভুয়া অন্তরঙ্গ ছবি তৈরি মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। সেই ঝুঁকি কমাতেই নতুন আইন তৈরি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।