ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশালে মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে এলো নতুন তথ্য

তদন্তে কোম্পানির গাফিলতির প্রমাণ মেলেনি, শিক্ষিকা সাময়িক বরখাস্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:১০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:১০:৪২ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
বরিশালে মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে এলো নতুন তথ্য সংগৃহীত ছবি
 

বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীর মিড ডে মিলের রুটিতে ব্লেড পাওয়ার বহুল আলোচিত ঘটনায় তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গাফিলতি বা উৎপাদনের সময় ব্লেড ঢুকে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে উল্লেখ করা হয়েছে, ব্লেডটি বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজেই রুটির মধ্যে লুকিয়ে রেখেছিল। একই ঘটনায় যাচাই ছাড়া ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্ত দল রুটি সরবরাহকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করে উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করে। তদন্তকারীরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধাপে ব্লেড ব্যবহার করে যাচাই করেন এবং তাদের পর্যবেক্ষণে দেখা যায়, উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আস্ত ব্লেড রুটির ভেতরে থাকা বাস্তবসম্মত নয়।
 

তিনি আরও বলেন, পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন তথ্য যাচাই করা হয়। সংশ্লিষ্ট ছাত্রীর বাড়িতে ব্যবহৃত ব্লেড সম্পর্কেও অনুসন্ধান চালিয়ে তা উদ্ধার করা হয়। তদন্তের একপর্যায়ে ওই শিক্ষার্থী স্বীকার করে যে, ব্লেডটি তার ব্যাগে ছিল। বিদ্যালয়ে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় বকাঝকার আশঙ্কায় সে ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে অন্য এক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে সে আগে থেকেই শ্রেণিশিক্ষককে জানায় যে রুটির মধ্যে ব্লেড পেয়েছে।
 

তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, শ্রেণিশিক্ষক শারমিন জাহান বিষয়টি যাচাই না করেই রুটির ছবি তুলে প্রথমে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে এবং পরে ক্লাস্টার গ্রুপে শেয়ার করেন। এর ফলে তথ্য যাচাইয়ের আগেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেন, তদন্ত প্রতিবেদনটি তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
 

এর আগে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানিয়েছিলেন, বিদ্যালয়গুলোতে কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠানের তৈরি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উৎপাদিত রুটি সরবরাহ করা হয়। তার দাবি ছিল, উৎপাদন প্রক্রিয়ায় কোনো ধাতব বস্তু গেলে তা মিশ্রণের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, ফলে আস্ত ব্লেড রুটির মধ্যে থাকার সুযোগ নেই।
 

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন, সরকারি বিধি অনুসারে সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটি ছিঁড়ে ভেতরে ব্লেড দেখতে পাওয়ার দাবি করে শ্রেণিশিক্ষককে জানায়। পরে সেই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।