ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

তিন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি মিলছে না সাবেক এই সংসদ সদস্যের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৪৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৪৫:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
তিন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেন ব্যারিস্টার সুমন ছবি সংগৃহীত

রাজধানীর মুগদা ও খিলগাঁও থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একই সঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। তবে তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না তিনি।
 

বুধবার ২৯ জুলাই বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ মুগদা থানার হত্যাচেষ্টা এবং খিলগাঁও থানার হত্যা মামলায় পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করেন।
 

ব্যারিস্টার সুমনের আইনজীবী এম লিটন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় আগে জারি করা রুল চূড়ান্ত করে হাইকোর্ট তার মক্কেলকে জামিন দিয়েছেন।
 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা।
 

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় গত ২২ জুলাই হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বিচারপতি রেজাউল হকের চেম্বার আদালত তা নাকচ করে জামিন বহাল রাখেন।
 

কারামুক্তির বিষয়ে আইনজীবী এম লিটন আহমেদ বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন প্রক্রিয়া প্রায় শেষ হলেও বাকি পাঁচটি মামলায় হাইকোর্টে রুল শুনানি বাকি রয়েছে। ফলে সব মামলায় প্রয়োজনীয় জামিন না পাওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
 

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর ৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে রাজধানীর খিলগাঁও, আদাবর এবং হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।