ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

আদাবরে বিএনপি নেতা হত্যা, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার লেদু

র‍্যাবের দাবি, বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যার মূল অভিযুক্তকে অস্ত্র দিয়েছিলেন লেদু হাসান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৪৩:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
আদাবরে বিএনপি নেতা হত্যা, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার লেদু ছবি সংগৃহীত

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব। সংস্থাটির দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পারভেজকে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন লেদু। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা ও বিস্ফোরকসহ মোট ৩৩টি মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।
 

র‍্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

র‍্যাব জানায়, ঘটনার পর হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করে প্রচারণা চালানো হলেও তদন্ত, গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া জবানবন্দিতে ভিন্ন তথ্য উঠে এসেছে। এসব তথ্য অনুযায়ী, মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানই মূল অভিযুক্ত পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন।
 

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ২৮ জুলাই রাতে র‍্যাব ২ এর সদস্যরা মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে লেদুকে গ্রেফতার করে।
 

র‍্যাবের তথ্য অনুযায়ী, লেদুর বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০১০ সালের আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন এবং ২০১২ সাল পর্যন্ত কারাভোগ করেন। পরে ২০২১ সালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ র‍্যাব ৪ এর হাতে গ্রেফতার হন। ওই অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়।
 

র‍্যাব আরও জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে লেদুর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
 

র‍্যাবের তথ্যমতে, মনোয়ার হোসেন লেদুর বিরুদ্ধে মোট ৩৩টি মামলা রয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১০টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, দ্রুত বিচার আইনে ১টি মামলা এবং একটি ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আদাবর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৮টি, বিস্ফোরক দ্রব্য আইনে ৬টি, হত্যা ও হত্যাচেষ্টার ২টি, সন্ত্রাসবিরোধী আইনে ১টি মামলা এবং একটি অভিযোগ রয়েছে। দারুস সালাম থানায়ও তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।