ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ব্যবস্থা নেবে সরকার

১৯ ব্র্যান্ডের ৩৪ নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:২২:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ব্যবস্থা নেবে সরকার ছবি: সংগৃহীত

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জনস্বাস্থ্য ও জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
 

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 

দেশের বাজারে থাকা অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাওয়ার বিষয়ে সরকারের করণীয় জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় সরকার এটিকে গুরুত্ব দিয়ে দেখছে। তবে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি শুধু টুথপেস্টের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের বিভিন্ন উৎস থেকে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবার ও পানির মাধ্যমেও মানুষের শরীরে প্রবেশ করছে।
 

তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক মোকাবিলায় বিচ্ছিন্নভাবে শুধু টুথপেস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমস্যার পূর্ণ সমাধান হবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বিষয়টি যেহেতু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 

তথ্য উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আগের তুলনায় বাড়ছে। মাইক্রোপ্লাস্টিক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনস্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
 

এর আগে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। এতে ১৯টি ব্র্যান্ডের ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। গবেষণার ফলাফলে ২৬টি নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা মোট নমুনার প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ। শিশুদের জন্য বাজারজাত করা কয়েকটি টুথপেস্টের নমুনাতেও এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।