‘শত্রুতা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে’: হুঁশিয়ারি আইআরজিসি-র
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:২৬:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:২৬:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও শত্রুতার অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
বুধবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে প্রকৃতপক্ষে নিজেদের ‘ব্যর্থতা ও অক্ষমতা’ আড়াল করতেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আরোপ করা অবরোধ অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের সাহস দেখায়নি। এমনকি কোনো জাহাজই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চলাচলের চেষ্টাও করেনি।
এ কারণে ওই অভিযানে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে আইআরজিসি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।