ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানে পুনরায় নৌ-অবরোধ ও ট্রানজিট চার্জের ঘোষণা ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
ইরানে পুনরায় নৌ-অবরোধ ও ট্রানজিট চার্জের ঘোষণা ট্রাম্পের ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপ করার কথা জানিয়েছেন। একইসঙ্গে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সব কার্গো বা পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ চার্জ আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার ইস্টার্ন টাইম বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হবে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ দিয়ে ইরানের নিজস্ব জাহাজ বা তাদের গ্রাহকদের জাহাজের প্রবেশ ও প্রস্থান পুরোপুরি বন্ধ করে দেওয়া। তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, ইরান বাদে অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য ও উন্মুক্তভাবে ব্যবহার করার সুযোগ পাবে।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এর প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের ব্যবহৃত শব্দ ব্যবহার করেই তিনি বলেছেন, যারা এই পথে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ পাওয়া উচিত; তবে ইরানই এই প্রণালীর প্রকৃত 'অভিভাবক" (Guardian) হিসেবে বহাল থাকবে।

মূলত এই অঞ্চলে গত রাতে উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে এই উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালিয়েছে। অন্যদিকে এর জবাবে ইরান জানিয়েছে যে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমানে অবস্থিত রাডার কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।