ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও করলেন শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৫৮:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও করলেন শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

ঘেরাও করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বোর্ড থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনার জন্য একটা প্রতিনিধি ভেতরে যাওয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট করে। ওনি কি ভুলে গেছে এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪ এ রক্ত দিয়েছে বলে সে শিক্ষামন্ত্রী হতে পেরেছে। আমাদের এখন একমাত্র দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন ওনার স্থলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

বোর্ডের সামনে দায়িত্বে থাকা ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের যে দাবি সেটা শিক্ষা বোর্ডের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নেই৷ তারপরও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। তাদেরকে বুঝিয়ে বলেছি কিন্তু তারা যদি না শুনে তাহলে কিছু করার নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।