ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রাঙ্গাবালীর গভীর সমুদ্রে বজ্রপাত: ট্রলার মালিক নিখোঁজ, আহত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৯:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
রাঙ্গাবালীর গভীর সমুদ্রে বজ্রপাত: ট্রলার মালিক নিখোঁজ, আহত ৩ ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারে বজ্রপাতে তিন জেলে আহত এবং ট্রলারের মালিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
 
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে গভীর সমুদ্রে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, জাল ফেলে মাছ ধরার একপর্যায়ে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। এরপর ট্রলারের কর্মীরা জাল টানতে শুরু করেন। জাল অর্ধেক তোলার সময় হঠাৎ ট্রলারের ওপর বজ্রপাত হলে সেখানে থাকা সবাই দিশেহারা হয়ে পড়েন।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতের পর ট্রলারের পেছনে তাকিয়ে তারা দেখতে পান, সুকান (হাল) ধরে থাকা ট্রলার মালিক রুবেল হাওলাদার আর ট্রলারে নেই। পরে তারা জাল কেটে দিয়ে আশপাশের এলাকায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে ঘাট থেকে কয়েকটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রুবেল হাওলাদারের কোনো সন্ধান মেলেনি।
 
নিখোঁজ রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিগ্রি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন নাসির (২৫), পিতা: শফিক ভূঁইয়া, রাজিব (২২), পিতা: বাবু সরদার, শাহাদাত (১৮), পিতা: রুহুল আমিন মৃধা।
 
তিনজনই একই গ্রামের বাসিন্দা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 
এ ঘটনায় নিখোঁজ রুবেল হাওলাদারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জেলেদের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।