ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে মুখোমুখি আমেরিকা ও ইরান: উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল, বুশেহরে মার্কিন হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৮:৪০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৮:৪০:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে মুখোমুখি আমেরিকা ও ইরান: উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল, বুশেহরে মার্কিন হামলা ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে আবারো ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ও ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ‘শেষ’ বলে ঘোষণা করার পর টানা দ্বিতীয় দিনের মতো একে অপরের ওপর বিধ্বংসী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চরম এই উত্তেজনার মুখে কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো উভয় পক্ষকে সংযত থাকার এবং কূটনীতির পথে ফেরার আহ্বান জানাচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত বুধবার রাতে তারা ইরানের উপকূলবর্তী অঞ্চলের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতগার এবং লজিস্টিক সাইট রয়েছে। হরমুজ প্রণালীতে নৌ-যান চলাচলের স্বাধীনতা অক্ষুণœ রাখতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকার। এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, এটি ইরানের জাহাজ বোমাবর্ষণের পাল্টা জবাব। এমন ঘটনা আবার ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মার্কিন এই হামলার জবাবে পাল্টা আঘাত এনেছে ইরানও। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (ওজএঈ) বৃহস্পতিবার জানিয়েছে, তারা কুয়েত, বাহরাইন এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। কুয়েতের আরিফজান ও আলি আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জুফেয়ার ও শেখ ঈসা ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়া হয়। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা কুয়েতে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ও বাহরাইনে মার্কিন জ্বালানি ডিপো ধ্বংস করেছে। কুয়েত ও কাতার এই হামলার পর উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ইরানের অভ্যন্তরীণ গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমৃদ্ধ বুশেহর শহরের একটি সামরিক ঘাঁটিতে এবং উত্তর-পূর্বাঞ্চলের একটি রেল সেতুতে আঘাত লেগেছে। ফলে তেহরান-মাশহাদ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। গত দুই দিনের এই সহিংসতায় ইরানে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

গত জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই চুক্তিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে টেলিফোনে কথা বলে পরিস্থিতি শান্ত করতে এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। সূত্র : আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।