ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ফেসবুক থেকে উধাও মেহের আফরোজ শাওনের অ্যাকাউন্ট, নেপথ্যে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট ও আইনি জটিলতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০১:৪৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০১:৪৭:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
ফেসবুক থেকে উধাও মেহের আফরোজ শাওনের অ্যাকাউন্ট, নেপথ্যে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট ও আইনি জটিলতা ছবি: সংগৃহীত
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি উধাও হয়ে গেছে। জুলাই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শাওনের ঘনিষ্ঠজন লেখক তামান্না সেতু জানিয়েছেন, প্রচুর রিপোর্টের কারণে শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে মেটা কর্তৃপক্ষ। এর আগে তিনি জুলাই নিয়ে দেওয়া বিতর্কিত পোস্টটি ডিলিট করেছিলেন।

রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তামান্না সেতু। তিনি লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

তামান্না সেতু জানান, এ তথ্য মেহের আফরোজ শাওন তাকে নিজেই জানিয়েছেন। এর আগে শনিবার শাওনের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় গত শুক্রবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করে রাষ্ট্র সংলাপ ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা জিডিতে শাওন ছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীকে অভিযুক্ত করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।