ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান ৯ কোটি টাকার সড়ক ধস: পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে বিশেষ সুবিধা পাবে চীনসহ বন্ধু দেশগুলো সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা কাগজে-কলমে 'মৃত' হয়ে দশ বছর ভোটাধিকার হারিয়ে ঘুরছেন ফরিদপুরের বাদশা, অবশেষে সংশোধন খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, জুলাই-সেপ্টেম্বরে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় আগস্ট পর্যন্ত বন্যার শঙ্কা, উপকূলে আকস্মিক প্লাবনের আভাস সুখরঞ্জন বালি গুমের ঘটনা: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন: আয়াতুল্লাহ খামেনির প্রয়াণে গভীর শোক ও সংহতি প্রকাশ ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ? খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণকারী বহিরাগত আটক ভারতের উদ্বেগ উপেক্ষা করে তিস্তা প্রকল্পে ঢাকার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার চীনের

কনটেন্ট পাইরেসি রুখতে কড়া ভারত, টেলিগ্রামকে ১৫ দিনের আলটিমেটাম

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:১৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০১:১৩:০৯ অপরাহ্ন
কনটেন্ট পাইরেসি রুখতে কড়া ভারত, টেলিগ্রামকে ১৫ দিনের আলটিমেটাম ছবি: সংগৃহীত
সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজ্যুয়াল উপাদানের পাইরেসি রোধে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে নোটিশ পাঠিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমস্যাটি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে টেলিগ্রামকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সরকারের এই পদক্ষেপের লক্ষ্য ভারতের সৃজনশীল অর্থনীতি, চলচ্চিত্রশিল্প, সম্প্রচারমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, প্রযোজক ও পরিবেশকদের স্বার্থ রক্ষা করা।
 
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো নোটিশে বলা হয়েছে, টেলিগ্রাম প্ল্যাটফর্মে পাইরেটেড সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজ্যুয়াল সামগ্রীর ব্যাপক বিস্তার রোধে টেলিগ্রামকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তাদের মতে, পৃথক পৃথক চ্যানেল থেকে অপসারণের পরিবর্তে এবার সরকারের নজর মূল প্ল্যাটফর্মের জবাবদিহি নিশ্চিত করার দিকে।
 
মন্ত্রণালয় টেলিগ্রামকে জানিয়েছে, কপিরাইট লঙ্ঘন শুধু দেওয়ানি অপরাধ নয়; এটি ১৯৫৭ সালের কপিরাইট আইন এবং ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনের আওতায় ফৌজদারি অপরাধও।
 
ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্যভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, পাইরেসির সঙ্গে জড়িত প্রতিটি চ্যানেল আলাদাভাবে শনাক্ত করে সরকার ব্যবস্থা নেবে—এমন অপেক্ষায় টেলিগ্রাম বসে থাকতে পারে না। শুধু অভিযোগ পাওয়ার পর চ্যানেলভিত্তিক কনটেন্ট সরিয়ে ফেলার পদ্ধতি তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এবং তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১ অনুযায়ী প্ল্যাটফর্মের ‘যথাযথ সতর্কতা’ (ডিউ ডিলিজেন্স) পালনের প্রমাণ হিসেবে যথেষ্ট নাও হতে পারে।
 
সম্প্রতি কেন্দ্র সরকার মেটার বিরুদ্ধেও এমন একটি পদক্ষেপ নিয়েছে। এর পরপরই টেলিগ্রামকে এই নোটিশ দেওয়া হলো।
 
হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচারহোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার
গত বুধবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (মেইটিওয়াই) হোয়াটসঅ্যাপে চালু হতে যাওয়া ব্যবহারকারীর নাম (ইউজারনেম) ফিচার নিয়ে মেটাকে একটি নোটিশ দেয়। একই সময়ে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট প্রচারের অভিযোগে ইনস্টাগ্রামের কাছেও ব্যাখ্যা চায় ভারত সরকার।
 
এদিকে টেলিগ্রামের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। বিশেষ করে প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ কীভাবে গ্রহণ ও নিষ্পত্তি করা হয়, সে বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে।
 
সরকার টেলিগ্রামকে মনে করিয়ে দিয়েছে, মধ্যস্থতাকারী (ইন্টারমিডিয়ারি) হিসেবে তথ্যপ্রযুক্তি আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্ল্যাটফর্মটির যথাযথ সতর্কতা ও আইনি দায়বদ্ধতা পালন করা বাধ্যতামূলক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থান কারও একক কৃতিত্ব নয়, এটি জনগণের সম্মিলিত অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই অভ্যুত্থান কারও একক কৃতিত্ব নয়, এটি জনগণের সম্মিলিত অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান