ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১.২৮ লাখ টাকার বৃত্তি, প্রকাশিত তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১১:৩৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১১:৩৪:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১.২৮ লাখ টাকার বৃত্তি, প্রকাশিত তালিকা ছবি সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য শিক্ষার্থীদের কল্যাণে বড় পরিসরের শিক্ষাবৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মেধাবৃত্তি, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং স্পোর্টস স্কলারশিপ—এই তিনটি ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বৃত্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে প্রকাশিত তালিকায় ২০২১-২২ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

মেধাবৃত্তি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মোট ২০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী ৬৮ জন শিক্ষার্থী প্রত্যেকে ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৬৭ জন শিক্ষার্থী ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৭৩ জন শিক্ষার্থী ৭ হাজার ৫০০ টাকা করে পাবেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের একাডেমিক ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
 

এছাড়া আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ১৮২ জনকে অসচ্ছল মেধাবৃত্তি দেওয়া হবে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার টাকা এবং নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশেষ করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্য ব্যাচগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের সিজিপিএ ও একাডেমিক ফলাফলকে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হয়েছে।
 

খেলাধুলায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে স্পোর্টস ক্যাটাগরিতেও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাটাগরিতে ১২ জন শিক্ষার্থী প্রত্যেকে ৮ হাজার ৫০০ টাকা করে পাবেন। মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২ হাজার টাকা।
 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা, মেধার মূল্যায়ন এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করাই এই বৃত্তি কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।