ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

গরমে স্বস্তি পেতে বানিয়ে ফেলুন সুস্বাদু পাকা আমের শরবত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৯:২৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৯:২৫:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
গরমে স্বস্তি পেতে বানিয়ে ফেলুন সুস্বাদু পাকা আমের শরবত প্রতীকী ছবি- ( সংগৃহীত)

গ্রীষ্মের তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা পাকা আমের শরবত এনে দিতে পারে প্রশান্তি। পুষ্টিগুণে ভরপুর আম দিয়ে তৈরি এই পানীয় শুধু সুস্বাদুই নয়, বরং অতিথি আপ্যায়ন কিংবা পারিবারিক আয়োজনেও হতে পারে আকর্ষণীয় একটি সংযোজন। সহজলভ্য কয়েকটি উপকরণ ব্যবহার করেই ঘরে তৈরি করা যায় ভিন্ন স্বাদের পাকা আমের শরবত।

পুষ্টিবিদদের মতে, পাকা আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী। শরবতে অতিরিক্ত চিনি ব্যবহার না করে পরিমিত মাত্রায় মধু ব্যবহার করে পান করা উত্তম।

উপকরণ:

  • পাকা আমের শাঁস
  • ঠান্ডা দুধ
  • ঘন দই
  • মধু
  • লেবুর রস
  • বরফ কুচি
  • ঠাণ্ডা পানি
  • ভ্যানিলা বা ম্যাঙ্গো আইসক্রিম

প্রস্তুত প্রণালি:

প্রথমে ব্লেন্ডারে পাকা আমের শাঁস, ঠান্ডা দুধ, ঘন দই, মধু , লেবুর রস এবং ঠাণ্ডা পানি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে এতে পছন্দমতো আইসক্রিম যোগ করে আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে, যাতে শরবতে ক্রিমি স্বাদ আসে।

এরপর একটি বড় জগে শরবত ঢেলে তাতে বরফ কুচি মিশিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। এতে শরবত আরও ঠাণ্ডা ও সতেজ হবে।

পরিবেশনের সময় গ্লাসে ঢেলে ওপরে এক স্কুপ আইসক্রিম, কিছু আম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করা যেতে পারে। এতে পানীয়টির স্বাদ ও সৌন্দর্য দুটোই বৃদ্ধি পাবে।

বিশেষজ্ঞদের মতে, ঘরে তৈরি ফলের শরবত বাজারের বিভিন্ন কৃত্রিম পানীয়ের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প । মৌসুমি ফল ব্যবহার করে তৈরি এ ধরনের পানীয় শরীরকে সতেজ রাখার পাশাপাশি খাবারের টেবিলে যোগ করতে পারে প্রাকৃতিক স্বাদের নতুন মাত্রা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।