ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ পাদদেশের বাসিন্দাদের সরাতে প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ মাইকিং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৩:৪৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৩:৪৫:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ পাদদেশের বাসিন্দাদের সরাতে প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ মাইকিং ছবি: সংগৃহীত
রাঙামাটিতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে রাঙামাটি পৌরসভার ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রূপনগর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে এ সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চালায়।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, রাঙামাটি ফায়ার স্টেশন টিমের সাব অফিসার মফিজুর রহমান, ফায়ার ফাইটার নাজিম উদ্দিন ও মো. জাফরুল্লাহ প্রমুখ।

মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে টানা বা ভারী বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জনগণকে বিশেষভাবে পরামর্শ দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।