ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সিলেটে প্রক্সি আসামি দাঁড় করিয়ে জামিন, কারাগারে আইনজীবী হুমায়ুন কবির চিনির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গ্যাস সরবরাহ ব্যাহত বাংলাদেশের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বিমান ও হেলিকপ্টারের এভিয়েশন জেট ফুয়েলে ভেজাল: উড্ডয়নে ঝুঁকি চীন ও পাকিস্তানের নৌশক্তি বৃদ্ধিতে ভারতের মাথায় বাজ সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস সুরের ৩ বছর কারাদণ্ড ট্যাল্ক পণ্য নিয়ে মামলা নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে রাজি জনসন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শর্ত সাপেক্ষে মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার ইউএসকে দেওয়া হবে না:ইরান ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: ইএসডিওর গবেষণায় উদ্বেগজনক দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী এবার হোদেইদায় হামলা সৌদির, পাল্টা হুমকি হুথিদের নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৬:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বিয়ে বাড়ির সাজসজ্জার কাজের জন্য লাইটিং সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছে পুলিশ।
 

রোববার (১৪ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত সাকিল জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
 

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে বারইয়ারহাট থেকে ট্রাক্টরে করে বিয়ের অনুষ্ঠানের লাইটিং সরঞ্জাম নিয়ে জোরারগঞ্জের দিকে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে ছিটকে পড়েন। ওই সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে ট্রাক্টরটি উল্টে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করা হলেও সংশ্লিষ্ট কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়। সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
 

স্থানীয়দের মতে, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।