ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

তিন বছর অপেক্ষার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:১০:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
তিন বছর অপেক্ষার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা ছবি সংগৃহীত
 

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে জেলার পাশাপাশি হাওরাঞ্চলের গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
 

রোববার (১৪ জুন) জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. শাখাত হোসেন। দেশের আরও কয়েকটি হাসপাতালের সঙ্গে একযোগে এই ইউনিটের কার্যক্রম শুরু করা হয়।
 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পেডিয়াট্রিক ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয় ধরনের সংকটাপন্ন রোগীদের জন্য নিবিড় ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
 

স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মতে, আইসিইউ সেবা চালু হওয়ায় গুরুতর রোগীদের চিকিৎসার জন্য সিলেট বা দেশের অন্যান্য অঞ্চলে স্থানান্তরের প্রয়োজন অনেক ক্ষেত্রে কমে আসবে। বিশেষ করে দুর্গম হাওরাঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
 

উল্লেখ্য, ২০২৩ সালে ১০ শয্যার এই আইসিইউ ইউনিটের অবকাঠামোগত কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। তবে প্রয়োজনীয় জনবল ও কারিগরি প্রস্তুতির অভাবে দীর্ঘ সময় ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে তিন বছর পর পূর্ণাঙ্গভাবে এর কার্যক্রম শুরু হলো।
 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।