ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

বাজেট ঘিরে প্রত্যাশা: মূল্যস্ফীতি কমে নিত্যপণ্যে স্বস্তি চায় মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৯:৩১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৯:৩১:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বাজেট ঘিরে প্রত্যাশা: মূল্যস্ফীতি কমে নিত্যপণ্যে স্বস্তি চায় মানুষ সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঘিরে মূল্যস্ফীতির চাপ কমানো এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার প্রত্যাশা বাড়ছে। শ্রমজীবী থেকে শুরু করে শিক্ষার্থী ও মধ্যবিত্ত চাকরিজীবী—সব শ্রেণির মানুষের প্রধান চাওয়া, দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসা।
 

১১ জুন জাতীয় বাজেট ঘোষণার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বাজেট মানেই তাদের কাছে বাজারদরের সঙ্গে আয়ের সামঞ্জস্য। নরসিংদী থেকে নিয়মিত রাজধানীতে কাজ করতে আসা এক রিকশাচালক জানান, প্রতিদিনের আয় থেকে খরচ মেটানোই এখন বড় চ্যালেঞ্জ। সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে পরিবার নিয়ে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে তার জন্য।
 

একইভাবে নির্দিষ্ট আয়ের চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ব্যক্তি করের চাপ কিছুটা কমানো প্রয়োজন, কারণ করমুক্ত আয়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়নি।
 

বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের ওপর চাপ আরও বেড়েছে। ফলে আসন্ন বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। অনেকেই মনে করছেন, আয়ের তুলনায় ব্যয় দ্রুত বাড়তে থাকায় জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
 

শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে। তাদের মতে, ব্যয় বাড়লেও দক্ষতা উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না, যা ভবিষ্যৎ কর্মসংস্থানে প্রভাব ফেলতে পারে। একইভাবে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ ও সেবার মান উন্নয়নের প্রত্যাশাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালগুলোতে সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
 

এছাড়া নাগরিক নিরাপত্তা জোরদারে বাজেটে কার্যকর বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন অনেকে। তাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন খাতে কার্যকর পদক্ষেপের প্রতিফলন দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।