ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে বাণিজ্যিক নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:১১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩০:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত ছবি: সংগৃহীত
কৃষ্ণ সাগর (ব্ল্যাক সি) দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।
 
মন্ত্রণালয় জানায়, ১৮ জুলাই এমভি ওমোরফি নামের বাণিজ্যিক জাহাজটি কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি রাশিয়ার আঞ্চলিক জলসীমায় ঘটেছে।
 
বিবৃতিতে বলা হয়, হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
 
হামলার সময় জাহাজটিতে মোট ১০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন।
 
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকি দুই ভারতীয় নাগরিক নিরাপদে আছেন।
 
হামলার নিন্দা ভারতের
 
এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে এমন হামলা এবং নিরীহ নাবিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক নৌপথে নিরাপদ চলাচল ও বৈশ্বিক বাণিজ্য ক্রমেই হুমকির মুখে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
 
মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিহতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছে।
 
সব পক্ষের প্রতি আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত।
 
এর আগেও ১৯ জুলাই একই ধরনের একটি ঘটনা ঘটে। ইউক্রেনের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও নামের একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়। সেই হামলায় চারজন ভারতীয় নাবিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।
 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে এসব হামলার ঘটনা সমুদ্রপথে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।