ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টানা বৃদ্ধির পর কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

বাজুসের নতুন মূল্যতালিকা কার্যকর; সোনার পাশাপাশি কমেছে রুপার দামও
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০২:২০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০২:২০:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৯ বার পঠিত
টানা বৃদ্ধির পর কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা ছবি: সংগৃহীত

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
 

শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
 

বাজুস আরও জানিয়েছে, অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। একই সঙ্গে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পূর্বের নিয়মই বহাল থাকবে।
 

এর আগে বুধবার (২২ জুলাই) বাজুস সর্বশেষ মূল্য সমন্বয় করে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করেছিল। সে সময় ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ সিদ্ধান্তে সেই মূল্য থেকে আবারও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
 

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।