ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

শিক্ষার্থীদের আন্দোলন দিল্লি থেকে শহরের পর শহরে ,রাজপথে নামছে জনতাও

প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে তীব্র আন্দোলন ও সোনম ওয়াংচুকের আমরণ অনশন চলছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১২:০৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১২:৫৬:১৪ পূর্বাহ্ন
  • ৫ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
শিক্ষার্থীদের আন্দোলন দিল্লি থেকে শহরের পর শহরে ,রাজপথে নামছে জনতাও ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লিসহ সমগ্র ভারত। ককোরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে শুরু হওয়া এই বিক্ষোভ দমাতে কড়া পদক্ষেপ নিয়েছে মোদি প্রশাসন। তবে সেন্ট্রাল দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা এবং যাতায়াতের পথে বাধা তৈরি করার মতো বিধিনিষেধ সত্ত্বেও নজিরবিহীন সংখ্যায় রাজপথে নেমেছেন তরুণ সমাজ ও শিক্ষার্থীরা।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিকেল ৪টে থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত যন্তর মন্তরের ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ স্থগিত রাখার নির্দেশ জারি করেছে। এছাড়া, যন্তর মন্তরগামী অটো-রিকশাগুলোকে মাঝপথেই আটকে দিচ্ছে পুলিশ। তবে কী কারণে তাঁদের পথরোধ করা হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।
 
মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং প্রধান প্রবেশপথগুলো অবরুদ্ধ করে রাখা হলেও, রাজধানী থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই আন্দোলনের ঢেউ।
 
পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের আমরণ অনশন কর্মসূচি এক সংকটজনক ও স্পর্শকাতর মোড়ে পৌঁছেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন— আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ করা হবে না এবং তাঁদের বিরুদ্ধে কোনো এফআইআর বা শাস্তিমূলক আইনি পদক্ষেপ নেওয়া হবে না—সরকার লিখিতভাবে এই প্রতিশ্রুতি দিলে তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন।
 
এদিকে, সিজেপির পক্ষ থেকে এক্স (টুইটার) হ্যান্ডেলে দেশের যেসব শহরে বিক্ষোভ চলছে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। শহরগুলোর মধ্যে রয়েছে উত্তর ও মধ্য ভারতের কুরুক্ষেত্র, চণ্ডীগড়, জম্মু, ধর্মশালা, জয়পুর, যোধপুর, লখনউ, প্রয়াগরাজ, উন্নাও, রামপুর, ভোপাল, ইন্দোর, আহমেদাবাদ, সুরাট।
 
পূর্ব ও উত্তর-পূর্ব ভারতীয় শহর পাটনা, বিলাসপুর, রায়পুর, কলকাতা, যাদবপুর, গুয়াহাটি, আইজল, ইটানগর, শিলং ও আগরতলায় বিক্ষোভ ছড়িয়েছে। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, দাভাঙ্গেরে, কালবুর্গি, হায়দরাবাদ, বিশাখাপত্তনম, বিজয়নগরম, রাজামুন্দ্রি, চেন্নাই ও তিরুবনন্তপুরম এবং পশ্চিম ভারতের মুম্বাই, পুনেসহ দেশের আরও নানা ছোট-বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
 
প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলন কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এতে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিনোদন জগতের বহু প্রখ্যাত ব্যক্তিত্ব। আলিয়া ভাট, সোণাক্ষী সিনহা, ইমরান খান এবং দিয়া মির্জা আন্দোলনকারী যুব সমাজের সমর্থনে সোচ্চার হয়েছেন।
 
মালয়ালম সিনেমার সুপারস্টার মামুট্টি শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। অন্যদিকে প্রবীণ অভিনেত্রী রত্না পাঠক শাহ মহাভারতের একলব্যের কাহিনি স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন তোলেন, "কয়েকজন মানুষকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ক্ষমতাশীনরা কি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বলি দিতে চায়?"
 
২২ জুলাই মুম্বাইয়ের দাদারে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেওয়ায় 'ধুরন্ধর' খ্যাত অভিনেত্রী আয়েশা খানকে পুলিশ জোরপূর্বক টেনে-হেঁচড়ে ভ্যানে তুলে আটক করে।দিল্লির আন্দোলনস্থলে সরাসরি উপস্থিত হয়ে অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, শাহরুখ খান,সালমান খান,আলিয়া ভাট, প্রকাশ রাজ, হুমা কুরেশি, সাকিব সালিম এবং রচিত সিং।
 
শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর দাবিতে গড়ে ওঠা এই গণআন্দোলন এখন সমগ্র ভারতের অন্যতম প্রধান চর্চিত বিষয়ে পরিণত হয়েছে।
এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবারে (২৩ জুলাই) বলেছেন, সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তারা।
 
রাজধানীর যন্তর মন্তর এখন সবার নজরে। মেডিকেল পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দিন দিন আরও সংঘবদ্ধ হয়ে উঠছেন। কয়েক বছর ধরে চলে আসা এই সমস্যায় অনেকের স্বপ্ন ভেঙে গেছে, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। শিক্ষার্থীরা এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।
 
বুধবার রাতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে বেশ কয়েকজন আহত হওয়ার পর বিক্ষোভ আরও তীব্র হয়েছে। সিজেপির নেতৃত্বে তরুণরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের আমন্ত্রণে কোনো বৈঠকে যাবেন না।
 
গত ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় অভূতপূর্ব সাড়া পাওয়ার পর, ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের ডাক দিয়েছে। সংগঠনটি স্থানীয় ছাত্র ইউনিয়ন ও অন্যান্য সংগঠনগুলোকে প্রয়োজনীয় অনুমতি এবং লজিস্টিক সহায়তার জন্য পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়েছে।
 
এই অবস্থায়, আজ নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিচারে দ্রুত বিচার আদালত স্থাপন করবে তার সরকার। মোদি লিখেছেন, ‘‘তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ ছাড়া অন্যকিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতে আমরা দ্রুত বিচার আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশনাও দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর সঙ্গে এটিও যুক্ত হলো। যারা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাদের ক্ষমা করা হবে না।’’
 
তবে মোদির এই ঘোষণার প্রতিক্রিয়ায় সিজেপি বলেছে, প্রশ্নপত্র ফাঁসের পরে শাস্তির ব্যবস্থা করতে পারবে দ্রুত বিচার আদালত, কিন্তু প্রশ্নপত্র ফাঁস কেন বড় সমস্যার কারণ হয়ে দাড়াল—সেটির সমাধান সরকারকেই করতে হবে।
 
সিজেপির বিক্ষোভকে সমর্থন জানিয়ে এতে যুক্ত হয়ে অনশনরত অধিকারকর্মী সোনম ওয়াংচুক বুধবার বলেছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসা বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস পেলে তিনি তার আমরণ অনশন ভাঙবেন।
 
কিন্তু, দিল্লি পুলিশ এপর্যন্ত ১০টি এজাহার দায়ের করেছে যন্তর মন্তরে চলমান বিক্ষোভের সঙ্গে অজ্ঞাতনামা কিছু ব্যক্তিকে যুক্ত করে। দিল্লি পুলিশ বুধবার এ তথ্য জানিয়ে বলেছে, এরমধ্যে চারটি এজাহার দায়ের করা হয়েছে সংসদ মার্গ থানায়, তিনটি কান্নট থানায়, আর একটি করে এজাহার দায়ের হয়েছে মন্দির মার্গ, কর্তব্য পথ ও বড়াখাম্বা রোড থানায়।
 
একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্য শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলছেন, আবার বিক্ষোভ করলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেবেন। মুম্বাই পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্য পবন সাঙ্গলেকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
 
অন্যদিকে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ নিজেদের শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে যন্তর মন্তর বিক্ষোভের সমর্থনে করা সব ইনস্টাগ্রাম পোস্ট ও ভিডিও মুছে ফেলতে। শিক্ষার্থীরা বলছেন, ডিনের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।