ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না, জানাল তিতাস

গ্যাস লাইন প্রতিস্থাপন ও লিকেজযুক্ত পাইপলাইন পরিবর্তনের কাজের কারণে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০২:৫৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০২:৫৩:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না, জানাল তিতাস ছবি: সংগৃহীত

রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস লাইন প্রতিস্থাপন ও পুরোনো লিকেজযুক্ত পাইপলাইন পরিবর্তনের কাজের কারণে মঙ্গলবার (২১ জুলাই) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ে আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণির গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
 

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকার পুরোনো ও লিকেজযুক্ত বিতরণ লাইন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ পরিচালিত হবে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট আট ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠাল বাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
 

তিতাস আরও জানায়, নির্ধারিত এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।