ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

গফরগাঁওয়ের বিলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বল আনতে গিয়ে বিলে নেমে প্রাণ হারায় শিশু আরিয়ান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:০৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:০৮:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
গফরগাঁওয়ের বিলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে বিলের পানিতে ডুবে আরিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২৫ জুলাই দুপুরে বাড়ির পাশের বিলে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ১টার দিকে আরিয়ান বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে বল নিয়ে খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি পাশের বিলের পানিতে পড়ে যায়। বলটি আনতে গিয়ে সে পানিতে নেমে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে পানি থেকে তুলে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
 
নিহত আরিয়ান কুরচাই গ্রামের আল আমিনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি আকস্মিক হওয়ায় শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি।
 
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।