ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহক পাচ্ছেন ছাড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১২:৪৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১২:৪৩:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহক পাচ্ছেন ছাড় সংগৃহীত ছবি
 

বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন মূল্যহার ঘোষণা করেছে সরকার। তবে নিম্ন আয়ের গ্রাহকদের সুরক্ষায় আবাসিক লাইফ লাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য আগের বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে জুন মাস থেকে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়লেও ডিজেলের দাম অপরিবর্তিত থাকছে। শনিবার (৬ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
 

বিদ্যুতের নতুন মূল্যহার অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে, অর্থাৎ পাইকারি মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ১৯.৮৫ শতাংশ। খুচরা পর্যায়ে গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সায়, যা ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি। সঞ্চালন চার্জও প্রতি ইউনিটে ৩১ পয়সা থেকে ৩৯ পয়সায় উন্নীত হয়েছে।
 

তবে সরকার নিজ উদ্যোগে বিইআরসিতে আপিল করে ০-৫০ ইউনিট ব্যবহারকারী আবাসিক লাইফ লাইন এবং ০-৭৫ ইউনিট ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকদের বর্ধিত ট্যারিফের বাইরে রাখতে সক্ষম হয়েছে। দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশ এই দুই শ্রেণির আওতায় পড়েন।
 

জ্বালানি তেলের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে দাম বাড়ায় সরকার নতুন মূল্য নির্ধারণ করেছে। পেট্রোল প্রতি লিটারে ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, অকটেন ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা হয়েছে। তবে গণপরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের মতে, ডিজেলের দাম না বাড়ানোয় গণপরিবহন ভাড়া ও নিত্যপণ্যের পরিবহন ব্যয়ে বাড়তি চাপ পড়বে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।