হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০১৩
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১,০১৩ শিশু; ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১১:৪৬:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১১:৩৩:২৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫৭ বার পঠিত
ছবি: সংগ্রহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩টি শিশু। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৮৭৩ জন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে শিশুটির মৃত্যু হয়েছে, তার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি; মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ সংশ্লিষ্ট মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৫৬ শিশু।
সামগ্রিক পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন। এ সময় মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৯৫ হাজার ৩১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।