ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি

তিস্তা ও কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন করে ভারি বৃষ্টির পূর্বাভাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১০:৫৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১০:৫৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭৫ বার পঠিত
উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি ছবি: সংগ্রহীত
উত্তরের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি ও উজানের ঢলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা ও কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। একই সময়ে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
 
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর পয়েন্টে পানি গতকাল বিপৎসীমায় প্রবাহিত হয়। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি আত্রাই নদীর নওগাঁ এবং ছোট যমুনা নদীর নওগাঁ পয়েন্টে পানি সতর্কসীমায় ছিল।
 
উত্তর পূর্বাঞ্চলের সিলেটেও বন্যা পরিস্থিতির প্রভাব অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, এসব এলাকায় বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের তুলনায় বেশি জোয়ারের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
 
এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো শেষ হয়নি। চট্টগ্রামের তিনটি উপজেলায় প্রায় ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় আট লাখ মানুষ নিরাপদ পানির সংকটে রয়েছেন।
 
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির কারণে তিস্তা অববাহিকার কয়েকটি নদীর পানি দ্রুত বেড়েছে। এর প্রভাবে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রংপুরের ডিমলায় সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।